বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেরান্তির আঘাতে চীনে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :এ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন মেরান্তির আঘাতে চীনে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণপূর্ব উপকূলে সুপার টাইফুন মেরান্তি আঘাত হানে বলে শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।প্রবল বাতাস ও বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় কবলিত এলাকার অনেক রাস্তা তলিয়ে গেছে। সেই রাস্তাগুলো চলাচল উপযোগী করতে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লাখেরও বেশি ঘর-বাড়িতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।

merantiii_50930

শুক্রবার বিকেল নাগাদ টাইফুন মেরান্তি দুর্বল হয়ে পড়বে। প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়ে মেরান্তি তাইওয়ানের দক্ষিণাংশে আঘাত হেনে চীনের ফুজিয়ান প্রদেশের বন্দরনগরী জিয়ামেনের দিকে এগিয়ে যায়।মেরান্তির আঘাতে ফুজিয়ানে সাতজন মারা যান। প্রতিবেশি জেঝিয়াং প্রদেশে মারা যান তিনজন। এখনো ১১ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে সুপার টাইফুন মেরান্তিকে বছরের সবচে শক্তিশালী ঝড় হিসেবে ঘোষণা করার পর লাখ লাখ মানুষকে ঝড়টির সম্ভাব্য গমনপথ অঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়।শুক্রবার ৩ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ পুনরায় তাদের বাড়ি-ঘরে ফিরে এসেছেন।১৯৪৯ সালের পর চীনের উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন হচ্ছে মেরান্তি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত