পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতি হামলায় নিহত ১৬

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের সীমান্ত অঞ্চলের একটি মসজিদে জুমার নামাজে আত্মঘাতি বোমা হালায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামের মসজিদে ‘আল্লাহু আকবর’ বলে হামলা চালানো হয়। এ খবর জানিয়েছে রয়টার্স।
পায়িখান গ্রামে বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এফএটিএ দ্বিতীয় আঞ্চলিক কর্মকর্তা। আফগান সীমান্তবর্তী মোহমান্দ অঞ্চলের ওই গ্রামটি উপজাতি অধ্যুষিত।

446_50945

মোহমান্দ সংস্থার উপ-প্রশাসক নাভিদ আকবর রয়টার্সকে বলেন, এটি একটি জনাকীর্ণ মসজিদ ছিল। সেখানে ওই আত্মঘাতি হামলাকারী “আল্লাহু আকবর” বলে চিৎকার করে। তার পরপরই একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

উত্তর-পশ্চিম এফএটিএ অঞ্চলের অপর এক কর্মকর্তা শওকত খান বলেন, হামলায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। অনেকে মসজিদে জড়ো হয়েছিল। সেখানে এক আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়।

পাকিস্তানের সীমান্ত অঞ্চল রুক্ষ ভূখণ্ডের কারণে চরমভাবে রক্ষণশীল এবং সেখানে প্রবেশ করা কঠিন। যে কারণে জঙ্গিরা এসব এলাকায় অনায়াসে ঘাঁটি গেড়ে বসেছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক