বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে মেক্সিকোতে গণবিক্ষোভ

 

নিজস্ব প্রতিবেদক : মেক্সিকো সিটিতে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর ‘অবিলম্বে পদত্যাগের’ দাবিতে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। মাদক সংক্রান্ত সহিংসতা ও দুর্নীতি মোকাবেলায় ব্যর্থতা এবং মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কারণে তার পদত্যাগের দাবি করা হচ্ছে।

mexico_50925

বিক্ষোভকারীরা ‘মেক্সিকোর মঙ্গলের জন্য পেনা নিয়েতোর পদত্যাগ চাই’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে এবং মেক্সিকোর পতাকা নাড়ায়। দেশটির স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ বিক্ষোভ করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোকালো স্কয়ারের অভিমুখে যাত্রা করে। বিক্ষোভকারীদের বাধা দিতে দাঙ্গা পুলিশ জোকালোর কাছে অবস্থান নেয়।
বিক্ষোভ মিছিলটিতে অংশ গ্রহণকারীরা ‘অবিলম্বে পদত্যাগ চাই’ বলে চিৎকার করছিল ।

২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ৪৩ শিক্ষার্থীর বাবা-মা ও এই মিছিলে অংশ নেন। একটি মাধ্যমিক স্কুলের ৪৯ বছর বয়সী সহকারী অধ্যক্ষ ইসমায়েল প্যাদিলা বলেন, গত মাসে পেনা নিয়েতোর ট্রাম্পকে আমন্ত্রণের সিদ্ধান্তে তিনি ক্ষুব্ধ।নুবিযা মেদিনা (৬৪) ‘সব ধরনের অযোগ্য ও দুর্নীতিবাজদের পদত্যাগ করা উচিত’ সম্বলিত একটি প্ল্যাকার্ড বহন করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ