বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৮

download-1নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় আজ শুক্রবার সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ পর্যন্ত আটটি লাশ উদ্ধার করা হয়েছে।উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে সবাই মাইক্রোবাসের যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ওসি হুমায়ুন কবির জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিজয়নগর উপজেলার শশই এলাকায় অপর দিক থেকে আসা সিলেটগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে মাইক্রোবাসের ভিতরে থাকা ৭ যাত্রী ঘটনাস্থলেই মারা যায় ও ৪ জন গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ হাইওয়ে থানায় নেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, দুর্ঘটনার সময় মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হলে হাইওয়ে পুলিশ ও বিজয়নগর থানা পুলিশের সহযোগিতায় রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ