,

মিয়ানমারের ওপর থেকে অবরোধ তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

barak_obama1473917203আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ওপর থেকে শিগগিরই অর্থনৈতিক অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এমনটিই জানিয়েছেন মিয়ানমারের ক্ষমতাসীন এনএলডি পার্টির নেতা অং সান সু চিকে।

বুধবার হোয়াইট হাউসে সু চির সঙ্গে এক বৈঠকে ওবামা এ কথা বলেন।

ওবামা সু চিকে বলেন, অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে মিয়ানমারের পণ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এর ফলে মিয়ানমারের ‘অমিয় সম্ভাবনার দ্বার’ উন্মোচিত হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয় ওভাল অফিসে এক যৌথ বিবৃতিতে ওবামা বলেন, ‘বার্মার ওপর যে সাময়িক অবরোধ আরোপ করা হয়েছিল, যুক্তরাষ্ট্র তা তুলে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে।’

এর আগে ওবামা কংগ্রেসকে অবগত করেন যে, তিনি মিয়ানমারকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৮৯ সালে মিয়ানমারের সামরিক জান্তা গণতন্ত্রপন্থিদের হটিয়ে ক্ষমতা দখল করলে যুক্তরাষ্ট্র দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের পাশাপাশি জিএসপি সুবিধা বাতিল করে।

সু চি সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি অর্থনৈতিকভাবে আমাদের আহত করে- এমন অবরোধ তুলে নেওয়ার সময় এসেছে।’

এ সময় সু চি স্মরণ করিয়ে দেন যে মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে মার্কিন কংগ্রেস চাপ সৃষ্টির মাধ্যমে বরাবরই সাহায্য করেছে।

মিয়ানমারের ওপর অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার হলে দেশটিতে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং গণতন্ত্র শক্তিশালী হবে বলে হোয়াইট হাউস মনে করে।

তথ্যসূত্র : আলজাজিরা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে