মাদক ছাড়তে চাইলে বিয়ে করুন

marrage_আন্তর্জাতিক ডেস্ক : কৌতূহল থেকেই প্রথমে বন্ধুদের সঙ্গে মাদক স্পর্শ। পরে ধীরে ধীরে বন্ধুদের সঙ্গে নিয়মিত অংশগ্রহণ। এভাবে অতিরিক্ত মদ্যপান করছেন? কোনোভাবেই নেশা থেকে মুক্তি পাচ্ছেন না? বিয়ে করুন, প্রতিকার মিলবেই।

বিবাহিত দম্পতি এবং যারা সহবাস করেন, তারা ‘সিঙ্গল’ ব্যক্তির তুলনায় কম মাত্রায় মদ্যপান করেন। না, এটা গুজব নয়, একথা জানিয়েছেন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা।

এ স্টাডির মুখ্য প্রবক্তা ডায়ানা ডিনেস্কুরের মতে, ঘনিষ্ট সম্পর্কে আবদ্ধ ব্যক্তিদের মধ্যে মদ্যপানের আসক্তি তুলনামুলকভাবে অনেকখানি কম।

তার আগের গবেষণাগুলিতে এটা বলা হয়েছে যে, বিবাহিত ব্যক্তিরা ‘সিঙ্গল’ বা ‘ডিভোর্সিদের’ তুলনায় কম মদ্যপান করেন।

স্টাডিতে এটাও বলা হয়েছে, স্বভাবতই যারা কম মদ্যপান করেন, তারা জীবনে বিবাহ করতে আগ্রহী হন।

এ স্টাডিটি করার সময়ে ডায়ানা এবং তার সহকর্মীরা ২৪২৫ জোড়া নারী ও পুরুষের ওপর একটি সমীক্ষা চালিয়েছেন, যাদের মধ্যে জিনগত ও পরিবারগত মিল আছে।

এভাবে নারী ও পুরুষের জুটি নিয়ে স্টাডি করার কারণ হিসেবে ডায়ানা বলেছেন, নারী ও পুরুষকে জুটি হিসেবে ব্যবহার করলে তাদের মধ্যেকার জিনগত বৈশিষ্ট্যগুলি প্রকট হতে থাকে। ফলে বৈবাহিক সম্পর্ক মদ্যপানের প্রবণতাকে কতখানি প্রভাবিত করতে পারে, তা বোঝা যায়।

আশ্চর্যজনকভাবে রিসার্চে এও বলা হয়েছে, বিবাহিত ব্যক্তিদের তুলনায় কেবল সহবাসে লিপ্ত ব্যক্তিরা বেশি মদ্যপান করেন।

তাহলে আর দেরি কেন, মদ্যপান করে সময় নষ্ট না করে বিয়ে করে ফেলুন। দেখবেন জীবন কতো সুন্দর।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক