,

আইএসের রাসায়নিক অস্ত্রভাণ্ডারে হামলা

hamlaআন্তর্জাতিক ডেস্ক : ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা রাসায়নিক অস্ত্রভাণ্ডারে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেফরি হ্যারিংটন জানান, অস্ত্রভাণ্ডারে আঘাতের জন্য তাদের ১২টি বিমান ব্যবহার করা হয়েছে। এ খবর জানিয়েছে, সিএনএন।

তবে সেখানে কী ধরনের রাসায়নিক অস্ত্র ছিল সে তথ্য নিশ্চিত করেননি হ্যারিংটন। আইএসের দখলে থাকা এই রাসায়নিক অস্ত্রভাণ্ডারটি আগে ওষুধের কারখানা ছিল বলে জানিয়েছেন তিনি।

হ্যারিংটন জানিয়েছেন, মসুলের কাছে আইএসের রাসায়নিক অস্ত্রভাণ্ডারে সোমবার হামলা চালানো হয়। যুদ্ধবিমান এফ-১৫এস, এফ-১৬এস, এফ-১৮এস এবং বি-২ এতে অংশ নেয়।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও আইএস জঙ্গিরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, জাতিসংঘ-সমর্থিত একটি প্রতিবেদনে গত মাসে এ তথ্য উঠে আসে।

রাসায়নিক অস্ত্র নিবারণ সংগঠন নামে এক প্রতিষ্ঠানে বছরব্যাপী চলা অনুসন্ধানে বেরিয়ে আসে, ২০১৩ সালের পর সিরিয়ার সরকার, বিশেষ করে এর বিমানবাহিনী ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে।

এর আগে ২০১২ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দেন, রাসায়নিক অস্ত্রের ব্যবহার ‘রেড লাইন’হিসেবে বিবেচনা করা হবে। এর পর সামরিক হস্তক্ষেপ করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে