,

ওবামাকে নিয়ে হাসাহাসি উত্তর কোরিয়ার!

image2আন্তর্জাতিক ডেস্ক : এক জন রাগে ফুঁসছেন, অন্যজন তা দেখে হা হা করে হাসছেন! মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে খুব চটতে দেখে একেবারে আহ্লাদে আট খানা হয়ে গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন!

পরমাণু অস্ত্র নিয়ে পিয়ংইয়ঙের বাড়াবাড়ি দেখে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ জারির জন্য একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তা দেখে প্রেসিডেন্ট কিম জং উনসহ উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে তুমুল হাসাহাসি শুরু হয়ে গেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে উদ্ধৃত করে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ রবিবার এ খবর দিয়েছে।

পিয়ংইয়ঙের ওই সরকারি মুখপাত্রটি বলেছেন, ‘‘উত্তর কোরিয়ার উপর্যুপরি পঞ্চমবারের পরমাণু অস্ত্র পরীক্ষার পর মার্কিন প্রেসিডেন্ট পিংয়ইয়ঙের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ জারির যে তোড়জোড় শুরু করেছেন, তা একেবারেই অর্থহীন এবং যথেষ্টই হাস্যকর। এসব করে উত্তর কোরিয়াকে দমিয়ে রাখা যাবে না। পিয়ংইয়ং তার পরমাণু শক্তি বাড়ানোর চেষ্টা চালিয়েই যাবে। আর তা বাড়াবেও।’’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাশাপাশি, জাপান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ওয়াশিংটনও উত্তর কোরিয়ার বিরুদ্ধে আলাদাভাবে অর্থনৈতিক অবরোধ জারি করবে বলে শনিবারই হুঁশিয়ারি দিয়েছেন পিয়ংইয়ঙে আমেরিকার বিশেষ দূত সুঙ কিম। তা টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারিত হওয়ার পর পরই উত্তর কোরিয়ার শীর্ষ রাজনৈতিক মহলে ব্যাপক হাসাহাসি শুরু হয়ে গেছেবলে পিয়ংইয়ঙের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে