বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তানজানিয়ায় ভূমিকম্পে নিহত ১৩

 

আন্তর্জাতিক ডেস্ক :তানজানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত ও দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছে। শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের শহর বুকোবা’র কাছে ভূমিকম্পটি আঘাত হানে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন শহরটির কমিশনার দিওদিতাস কিনাউইলো।

tanjania_50469

কমিশনার জানান, শনিবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। বুকোবা শহরে ৭০ হাজার মানুষের বসবাস। ভূমিকম্পে এই শহরেরই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বুকোবা থেকে ১৪০০ কিলোমিটার দূরে অবস্থিত তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দারুস সালামের কোনো ক্ষতি হয়নি।

তিনি জানান, ভূমিকম্পে অনেক ঘরবাড়ি মাটিতে দেবে গেছে। তবে দুর্গত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে আহত অনেককে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, উদ্ধার তৎপরতা চলছে। শনিবারের ভূমিকম্পে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাগেরা প্রদেশের সর্বত্র ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে এর দক্ষিণের এমওয়ানজা অঞ্চলে ভূমিকম্প অনুভূত হলেও সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

২০০৭ সালে তানজানিয়ার আরুশা শহরে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। বুকোবা শহরের পূর্বে অবস্থিত আরুশার ওই ভূমিকম্পে কয়েকশ’ মানুষ হতাহত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত