বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিভীষিকাময় নাইন ইলেভেনের ১৫ বছর

nine11_127609আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসের বিভীষিকাময় নাইন ইলেভেন আজ। ১৫ বছর আগে ২০০১ সালের এ দিনে নিউইয়র্কের টুইন টাওয়ারে আত্মঘাতী বিমান হামলা চালায় আল কায়েদা। হামলায় নিহত হয় প্রায় তিন হাজার মানুষ। এরপর থেকে বিশ্বব্যাপী মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়।

নিউইয়র্কের স্থানীয় সময় তখন সকাল পৌনে নয়টা। চারটি মার্কিন যাত্রীবাহী বিমান ছিনতাই করে টুইন টাওয়ারে হামলা চালায় আল কায়েদা। গুঁড়িয়ে যায় বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ভবন দুটি।

মার্কিন এয়ারলাইন্সের ছিনতাই করা আরেকটি বিমান নিয়ে হামলা চালানো হয় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে। আর যাত্রীদের বাধায় নির্ধারিত স্থানে হামলা চালাতে ব্যর্থ হয়ে পেনসিলভেনিয়ার আকাশে বিধ্বস্ত হয় চতুর্থ বিমানটি।

ঘটনার পর থেকেই সারাবিশ্বে সন্ত্রাস ও ইসলামি জঙ্গি দমন অভিযানে নামে যুক্তরাষ্ট্র। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে হত্যা করে মার্কিন বিশেষ বাহিনী ‘নেভি সিল’৷

আল কায়েদা অনেকটা দুর্বল হলেও বিশ্বজুড়ে মাথা তুলে দাঁড়িয়েছে একাধিক জঙ্গি সংগঠন। আফ্রিকায় বোকো হারাম, ইরাকের বড় অংশ জুড়ে রয়েছে আইএস। সিরিয়ায় বাশার আল আসাদ আর ইরাকে নুরি আল মালিকির সরকারের বিরুদ্ধে যুদ্ধরতদের সাথেও রয়েছে ইসলামি মৌলবাদী কর্মীরা।

নিউইয়র্কে সন্ত্রাসী হামলার স্থলে নির্মিত হয়েছে ন্যাশনাল সেপ্ট. ইলেভেন মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম। ১৫ বছর আগে নিহত, আহত এবং তাদের স্বজনের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

নাইন ইলেভেনের প্রাক্কালে ঐক্যের ডাক ওবামার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৯/১১ সন্ত্রাসী হামলার ১৫ বছর পর সন্ত্রাসী হামলা মোকাবেলায় মার্কিনীদের একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার ১৫তম বার্ষিকীর প্রাক্কালে দেয়া এক রেডিও ও অনলাইন বক্তৃতায় ওবামা বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবেলায় আমরা কিভাবে ক্রিয়া করি তা গুরুত্বপূর্ণ। যারা আমাদের বিভক্ত করবে, আমরা তাদের কাছে নতি স্বীকার করতে পারি না। সমাজের বন্ধন বিনষ্ট করে এমন কোনো উপায়ে আমরা প্রতিক্রিয়া করতে পারি না।’

ওবামা বলেন, ‘কেননা, আমাদের জনবৈচিত্র্য, সব প্রতিভাকে অভ্যর্থনা জানানো, জাতি-ধর্ম-বর্ণ- লিঙ্গ নির্বিশেষে সকলকে সমান ব্যবহারই আমাদের দেশকে মহান করেছে। এটি আমাদের সহনশীল করেছে।’

ওবামা বলেন, ‘আমরা যদি এসব মূল্যবোধের প্রতি আস্থাশীল থাকি, তাহলেই আমরা যাদের হারিয়েছি তাদের উত্তরাধিকারকে আমরা সমুন্নত রাখতে পারবো এবং আমাদের দেশকে করতে পারবো শক্তিশালী ও অবাধমুক্ত।’

ওবামা বেশ কয়েকবার রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যের নিন্দা করেছেন। তার আজকের বক্তব্যেই ডোনাল্ড ট্রাম্পের দিকে তীর্যক ইঙ্গিত স্পষ্ট।

ওবামা ওয়ান-ইলেভেনের হাত থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম অন্ধকারাচ্ছন্ন দিন উল্লেখ করে বলেন, ‘আমরা ওসামা বিন লাদেনকে তার প্রাপ্য শাস্তি দিয়েছি এবং আমাদের দেশের নিরাপত্তা বাড়িয়েছি। আমরা অনেক হামলা ঠেকিয়ে দিয়েছি, জীবন বাঁচিয়েছি।’

ওবামা বোস্টন, সান বার্নাডিনো এবং ফ্লোরিডার অরল্যান্ডোতে হামলার উল্লেখ করে বলেন, সন্ত্রাসী হুমকির ধরন পাল্টেছে। ‘সুতরাং আফগানিস্তান, ইরাক এবং সিরিয়া ও এর বাইরে আমরা আল-কায়েদা ও আইএস’র মতো সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে সদা সজাগ থাকবো।’

ওবামা বলেন, ‘আমরা তাদের ধ্বংস করবো এবং আমরা আমাদের বাসভূমি সুরক্ষায় আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে এমন সবকিছু করা অব্যাহত রাখবো।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ