,

নাসিরনগরের শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ

nasirnagar-pictureuno-ofice-1আকতার হোসেন ভুইয়া নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আজ শনিবার নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ক্লাস জোরদার করণে ল্যাপটপ বিতরন করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদের সভাপতিত্বে প্রধান শিক্ষক মাওলানা কাজী আতাউর রহমান গিলমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ল্যাপটপ বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুয়া মিরানীয়া মাদ্রাসার সভাপতি সৈয়দ মোঃ রিয়াজুল করিম,প্রধান শিক্ষক আবদুর রহিম,সুপার মাওলানা মোঃ ইলিয়াছ মিয়া ও ঠিকাদার নাছিরউদ্দিন রানা প্রমূখ।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে