,

ট্রাম্প পাগলাটে, প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য : ওবামা

obamahআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘পাগলাটে’ এবং প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাঁর চেয়ে ভালো নেতা বলায় ওবামা ট্রাম্পের এই সমালোচনা করেন।

লাওস সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা সেখানে এক বক্তৃতায় এ কথা বলেন। দক্ষিণ এশিয়ার জাতিগুলোর সহযোগিতা জোট আসিয়ানের সম্মেলন উপলক্ষে লাওসে গেছেন ওবামা।

লাওসে বারাক ওবামা বলেন, প্রতিটি কথার মাধ্যমে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বুছিয়ে দিচ্ছেন তিনি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য।

এর আগে গত বুধবার এক টেলিভিশন অনুষ্ঠানে পুতিনের প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্টের চেয়ে অনেক ভালো নেতা। তিনি আরো বলেন, নিজ দেশে পুতিনের গ্রহণযোগ্যতা ৮২ শতাংশ। দেশের ওপর তাঁর ভালো নিয়ন্ত্রণ আছে।

ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, পুতিন তাঁকে প্রতিভাবান বললে তিনি একে প্রশংসা হিসেবেই নেবেন।

লাওসের আগে জি-২০ সম্মেলন উপলক্ষে চীনে গিয়েছিলেন বারাক ওবামা। চীন ও লাওসে কূটনৈতিক দায়িত্ব পালনের কথা উল্লেখ করে ওবামা বলেন, গত আট-নয় বছরে বিদেশি নেতাদের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। কোনো কথা বলতে গেলে আগে থেকে বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে হয়। কথা বলার সময় খেয়াল রাখতে হয় তা যেন নীতির মাধ্যমে বাস্তবায়ন করা যায়।

এদিকে মার্কিন জেনারেলদের অপমান করায় ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন হিলারি ক্লিনটন।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্যের কথা উল্লেখ করে হিলারি ক্লিনটন বলেন, দেশের কাজে জীবনের বড় অংশ ব্যয় করা মানুষদের নিয়ে ট্রাম্প এভাবেই কথা বলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে