,

কেনিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞা বাতিল

kenya_hijab_ban_lifted_muslim_24711_1473425524আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় মুসলিম ছাত্রীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্টর দেয়া নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ।

একই সঙ্গে স্কুল ইউনিফর্ম নিয়ে নতুন আইন প্রণয়ন এবং ধর্মের কারণে কেউ যাতে বৈষম্যের শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করারও আদেশ দিয়েছেন আদালত।

একজন বিচারক বলেন, ‘যথাযথ আলোচনার পর কর্তৃপক্ষের উচিত নতুন আইন প্রণয়ন এবং তা কার্যকর করা যাতে ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের মতো মৌলিক মানবাধিকারের সুরক্ষা দেয়া যায়। একই সঙ্গে বৈষম্য দূর করে শিক্ষা ব্যবস্থায় প্রত্যেক শিক্ষার্থীর সম-অধিকার নিশ্চিত করা উচিত।’

এর আগে খ্রিস্টান মেথোডিস্ট চার্চ পরিচালিত একটি স্কুলের আবেদনের প্রেক্ষিতে হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট।

জানা গেছে, মেথোডিস্ট চার্চ পরিচালিত ইসিওলো এলাকার ওই স্কুলে মুসলিম ছাত্রীরা হিজাব এবং সাদা পায়জামা পরতে পারবে বলে শিক্ষা পরিচালকের দফতর নির্দেশনা দেয়।

কিন্তু এ নির্দেশনা স্কুলের আইনবিরোধী দাবি করে তা প্রত্যাহারে হাইকোর্টে আবেদন করে স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি, এ নির্দেশনার মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেয়ায় বৈষম্যের সৃষ্টি হয়েছে।

স্কুলের আইনবিরোধী এবং বৈষম্যমূলক যুক্তি দেখিয়ে হিজাব নিষিদ্ধের পক্ষে রায় দেয় হাইকোর্ট। কিন্তু আপিলের রায়ের ফলে ওই নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে