প্রধানমন্ত্রীর পোস্ট মুছে বিতর্কে ফেসবুক

fbae12a9d12ea1d141c9753fe4b140a7-pmআন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গের একটি পোস্ট মুছে দিয়ে বিতর্ক উসকে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। প্রধানমন্ত্রী সলবার্গ ভিয়েতনাম যুদ্ধের একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়েছিলেন। নগ্নতার অভিযোগে ফেসবুক কর্তৃপক্ষ ওই ছবি মুছে দেয়।

যুদ্ধ-বাস্তবতার অনন্য উদাহরণ ওই ছবিটি মুছে দেওয়ায় ফেসবুক কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে। পুলিৎজার পুরস্কার পাওয়া ওই ছবিটি ভিয়েতনাম যুদ্ধের। যুদ্ধের সময় নাপলাম হামলা থেকে বাঁচতে পালাচ্ছিল নয় বছরের একটি মেয়েশিশু। বলা হয়, পরনের কাপড়ে আগুন ধরে যাওয়ায় প্রাণ বাঁচাতে কাপড় ফেলে দিয়ে খালি গায়ে দৌড়াচ্ছিল সে। সেই ছবি ফেসবুকে দিয়েছিলেন লেখক টম এগল্যান্ড।

নগ্নতার অভিযোগ তুলে সেই ছবি সরিয়ে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে দেশটির দৈনিক আফটেনপোস্টেন। ওই প্রতিবেদনের সঙ্গে সেই ছবিটি যুক্ত করা হয়, যা ফেসবুকেও দেওয়া হয়। ফেসবুক কর্তৃপক্ষ সেই পত্রিকাকে ছবিটি সরিয়ে নিতে চাপ দেয়। শুধু তাই নয়, ওই পত্রিকার প্রতিবেদকের অ্যাকাউন্টও স্থগিত করে।

ফেসবুকের এই পদক্ষেপে অসন্তোষ জানিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গ বলেন, ফেসবুক ও অন্যান্য গণমাধ্যম নেতিবাচক ছবি প্রকাশ থেকে বিরত থাকে—এই সিদ্ধান্তের প্রশংসা করি আমি। কিন্তু এই ছবিটি মুছে ফেলার ক্ষেত্রে ফেসবুক ভুল সিদ্ধান্ত নিয়েছে।

সমালোচকেরা বলছেন, এই ছবি মুছে ফেলা ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ‘ক্ষমতার অপব্যবহার’। তবে ফেসবুক বলছে, সাংস্কৃতিক কারণেই তারা নগ্নতা নিয়ন্ত্রণ করে থাকে। সূত্র: গার্ডিয়ান, এএফপি ও বিবিসি।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক