,

চাপের মুখে বোরখা নিষিদ্ধ করল আইএস!

 

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বজুড়ে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর ইসলামিক স্টেট ইসলাম বিরোধী সবকিছুকেই ধ্বংস করার পথে হাঁটছিল। সেই গোষ্ঠীই এবার নিজেদের শাসনাধীন এলাকায় নিষিদ্ধ করল বোরখা। ইসলামের নিয়ম অনুসারে মহিলারা পরপুরুষদের নিজেদের মুখ দেখাতে পারবে না। এতদিন এই নিয়ম না মানার জন্যে ইসলামিক স্টেটের দখলে থাকা সিরিয়া এবং ইরাকের বহু মহিলাকে শাস্তির মুখে পড়তে হয়েছে। এবার সেই নিয়মটিকেই ছেঁটে ফেলতে চলেছে আইএস। সৌজন্যে বোরখা পরিহিত এক মহিলার হাতে দুই আইএস যোদ্ধার খুন।

 

download

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সালাহ আল-দিনের উত্তরে অবস্থিত সারকাতের এক চেক পয়েন্টে বোরখা পরে আসা এক মহিলা নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। ওই মহিলার পিস্তলের ছোঁড়া গুলিতে প্রাণ হারায় দু’জন আইএস যোদ্ধা। উক্ত ঘটনায় স্বভাবতই খুব অবাক হয়েছে ইসলামিক স্টেটের কর্মকর্তারা। একজন মহিলা এহেন হামলা চালাতে পারে তা কল্পনার অতীত ছিল সকলের কাছে। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণে মহিলাদের বোরখা নিষিদ্ধ করে দিয়েছে ইসলামিক স্টেট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে