পূজায় যৌনপল্লীর মাটি না নেওয়ায় সোনাগাছিতে ক্ষোভ!

pujaঅনলাইন ডেস্ক : দুর্গাপূজার বেশি দিন বাকি নেই। আর সেই পূজায় অবশ্যই চাই যৌনপল্লীর মাটি। দুর্গাপূজার এমনটাই রীতি ছিল। কিন্তু ইদানীং কলকাতায় পূজা নিয়ে মাতামাতি হলেও রীতিনীতি মানার ক্ষেত্রে যে শৈথিল্য এসেছে।

প্রাচীন এই পাড়ার প্রবীণা বিমলাদেবী (নাম পরিবর্তিত) বলেন, ১০-১২ বছর আগেও পূজার আগে মাটি নিতে ভিড় জমাতেন পূজা-কর্তারা। এখন কলকাতায় এত পূজা, কিন্তু মাটি নিতে আসার ভিড় অনেক কমে গেছে। কলকাতার কিছু পুরনো বাড়ির পূজা আর কিছু পুরনো বারোয়ারি ঠিক নিয়ম করে আসে। এমনকি ঠাকুর তৈরি করার আগেও অনেকে নিয়ে যায় মাটি। প্রতিমায় ব্যবহার করার জন্য। কিন্তু নতুনরা আর আসে না।’

দুর্গাপূজার আনন্দে কেউ যেন বাদ না পড়ে সেই লক্ষ্যেই হয়তো এই প্রাচীন রীতি। এখন অবশ্য সোনাগাছির নিজস্ব পূজা হয়ে গেছে। আদালতের হস্তক্ষেপে সেই পূজা নিয়ে বিবাদও মিটে গেছে। পূজায় মেতে ওঠার জন্য এখন আর অন্যের মুখাপেক্ষী হতে হয় না এই পাড়ার বাসিন্দাদের।

সোনাগাছির যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটি কয়েক বছর আগে যখন দুর্গাপূজার উদ্যোগ নেন, তখন বাধা আসে পুলিশের পক্ষ থেকে। প্রধান কারণ দেখানো হয়েছিল ওই ঘন বসতিপূর্ণ এলাকায় পূজা হলে যান চলাচলের অসুবিধা হবে। শেষ পর্যন্ত হাইকোর্ট-এর দ্বারস্থ হয়ে পূজার অনুমতি আদায় হয়। বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ‘যৌনকর্মীদের পূজার অধিকার কেড়ে নেওয়া যায় না।’

যদিও বলা হয়ে থাকে, দশকর্মা ভাণ্ডারে বেশ্যদ্বার মৃত্তিকা বলে যে মাটি বিক্রি হয়, সেটা নাকি নদী বা পুকুর পাড়ের মাটি।সূত্র: নতুন সময়

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক