ফিলিস্তিনে স্থানীয় নির্বাচন স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকায় স্থানীয় নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত। আগামী ৮ অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রার্থী বাছাই নিয়ে প্রতিদ্বন্দ্বী ফাতাহ ও হামাসের মধ্যে বিরোধের পর পশ্চিম তীরের রামাল্লার হাইকোর্ট এ আদেশ দিলো।

হামাস গত ২০১২ সালে ফিলিস্তিনি পৌর নির্বাচন বর্জন করলেও এ বছর গাজা উপত্যকায় নির্বাচনে অংশ নেয়। ফাতাহ এবং হামাস ২০০৬ সাল থেকে সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। ওই নির্বাচনে হামাস জয় পেয়েছিল।
প্রচণ্ড রাজনৈতিক চাপে সরকার দেশটির ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভোট দিয়ে নির্বাচিত করার পরিকল্পনা করেছিল। কিন্তু প্রস্তাবিত মতামত ভোটে অধিকাংশ ফিলিস্তিনি তার পদত্যাগ চায়।
২০০৫ সাল থেকে ফিলিস্তিনে কোনো প্রেসিডেন্ট নির্বাচন হয়নি।











