,

ওবামার চেয়ে পুতিন ভালো নেতা : ট্রাম্প

obama-putin2আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভালো নেতা বলে মন্তব্য করেছেন আসছে নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে একটি টেলিভিশন ফোরামে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব নিয়ে নিজের অবস্থান সম্পর্কে কথা বলেন ট্রাম্প।

বিবিসি জানায়, মন্তব্যটা এমন একটা সময় করা হলো যেদিন পেন্টাগন বিশ্বে অস্থিরতা সৃষ্টির বীজ বপনের জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনে।

একই ফোরামে যোগ দেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। তিনি ই-মেইল কেলেঙ্কারি ইস্যুতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

এনবিসি টেলিভিশনের এ অনুষ্ঠানে হিলারি-ট্রাম্প পরপর কথা বলেন। প্রেসিডেন্ট ওবামার প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিনটন। বৈশ্বিক নেতৃত্বে ওই সময়ের সরকারের কঠোর সমালোচনা করেন ট্রাম্প।

পূর্বাভাস দিয়ে ট্রাম্প বলেন, আসছে নভেম্বরের নির্বাচনে যদি আমি নির্বাচিত হয়, তাহলে পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করব।

তবে, রুশ প্রেসিডেন্টকে সম্মান দিয়ে কথা বলা ট্রাম্পের কিন্তু নতুন নয়। এর আগেও তিনি পুতিনের প্রশংসা করেছেন। গত ডিসেম্বরে বিতর্কিত এই ব্যবসায়ী বলেন, মিস্টার পুতিন যদি তাকে একজন ‘ট্যালেন্টেড পারসন’ বলেন, তাহলে সেটা হবে বড় সম্মানের।

৮ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন পাওয়ার পর হিলারি ও ট্রাম্প এই প্রথম একই মঞ্চে কথা বললেন। পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে রাষ্ট্রীয় তথ্যের আদান-প্রদান নিয়ে প্রশ্নের মুখে পড়েন হিলারি। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ