,

সামরিক বাহিনীর সম্প্রসারণের অঙ্গীকার ট্রাম্পের

 
আন্তর্জাতিক ডেস্ক :ডোনাল্ড ট্রাম্পনির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আরও সম্প্রসারণের অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির এ প্রার্থী বলেছেন, তিনি আরও স্থলসেনা, নৌসেনা, বিমান ও যুদ্ধজাহাজ চান। বুধবার ফিলাডেলফিয়ায় দেওয়া এক বক্তৃতায় তিনি নিজের এমন অবস্থানের কথা জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

26a44fa874fe813bcdb0910039d81f22-57c79b3627133

হোয়াইট হাউসে বসার প্রথম ৩০ দিনের মধ্যেই আইএসকে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। এ সময় তিনি শক্তি অর্জনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থকে ত্বরান্বিত করা, আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানো এবং বিশ্বে উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দিয়ে আমি এক নতুন পররাষ্ট্রনীতির প্রস্তাব করছি। এর জন্য ব্যর্থ নীতি নিয়ে পুনরায় চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে।’

এদিকে মার্কিন সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা যেসব ভোটার রয়েছেন তাদের বেশিরভাগেরই সমর্থন পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এনবিসি ও সার্ভে মাঙ্কির সর্বশেষ জরিপে উঠে এসেছে এমন চিত্র। এই ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে ১৯ পয়েন্ট এগিয়ে রয়েছেন ট্রাম্প। হিলারির প্রতি ৩৬ শতাংশ সমর্থনের বিপরীতে ট্রাম্প উপভোগ করছেন ৫৫ শতাংশ সমর্থন।

জরিপে অংশ নেওয়া ৩২ হাজারেরও বেশি নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ইতোপূর্বে সামরিক বাহিনীতে কাজ করা এবং বর্তমানে কর্মরত তিন হাজার ৩৫৮ জন ভোটার।

মঙ্গলবার ৮৮ জন অবসরপ্রাপ্ত জেনারেল ও অ্যাডমিরাল ট্রাম্পকে সমর্থন দিয়ে একটি চিঠি লেখেন। এরপর বুধবার হিলারি ক্লিনটনের প্রচারণা শিবির জানায়, অবসরপ্রাপ্ত অন্য ৯৫ জন জেনারেল ও অ্যাডমিরাল হিলারিকে সমর্থন জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে