মীর কাসেমের মৃত্যুদ- : এবার পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাস
জামায়াত নেতা মীর কাসেমের মৃত্যুদ-ের ঘটনার দৃঢ়ভাবে নিন্দা জানিয়ে পাকিস্তানের সংসদ সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ করা সত্ত্বেও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে গতকাল বুধবার এ নিন্দা প্রস্তাব পাস করে। ডেইলি স্টার অনলাইন, রেডিও পাকিস্তান
মুক্তিযুুদ্ধে মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশে এ পর্যন্ত ৬ জনের মৃত্যুদ- কার্যকর হয়েছে। এর মধ্যে ৫ জন জামায়াত নেতা। প্রতিটি মৃত্যুদন্ড কার্যকরের পর পরই পাকিস্তান এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়ে আসছে।











