বাঞ্ছারামপুরে আইন শৃংখলা ও জঙ্গি বিরোধী আলোচনা সভা
এম এ আউয়াল : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুরে আজ বৃহস্প্রতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে আইন শৃংখলা ও জঙ্গি বিরোধী সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলী আমির,ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা,সহকারী কমিশনার (ভ’মি)মো,দিদারুল আলম,ডা হাবিবুর রহমান,উপজেলা প্রকৌশলী এবিএম খোরশেদ আলম,বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব,বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ আউয়াল,সাংবাদিক আশেক এমরান,দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম রুহুল আমিন রুশদী প্রমূখ ।











