বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে শ্রমবাজার বন্ধ হয়নি: দূতাবাস

 
আন্তর্জাতিক ডেস্ক :কুয়েতে গৃহখাতের কর্মী যেতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি লাগলেও সেখানকার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বন্ধ হয়নি। ‘কুয়েতের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য ফের বন্ধ হয়েছে’ এমন খবর নাকচ করে দিয়ে বুধবার দেশটির বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

kwait_50095
বাংলাদেশের অন্যতম শ্রমবাজার কুয়েত ২০০৭ সালে বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয়। তবে ২০১৪ সাল থেকে আবারও কর্মী যাওয়া শুরু হয় দেশটিতে। ২০১৫ সালে ১৭ হাজার ৪৭২ জন কর্মী গেছেন দেশটিতে। আর এ বছরের আগস্ট পর্যন্ত গেছেন ১৯ হাজার ১৮৪ জন। দেশটিতে দুই লাখের বেশি বাংলাদেশি আছেন।

বুধবার কুয়েতের দৈনিক আল-আনবা পত্রিকায় প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, ‘কুয়েতের শ্রমবাজার ফের বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে। সোমবার এ সিদ্ধান্ত নেয় কুয়েতের নাগরিকত্ব ও পাসপোর্ট বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি শেখ মাজেন আল জারাহ।’

বুধবার এ বিষয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) আবদুল লতিফ খান বলেন, ‘কুয়েতের শ্রমবাজার বাংলাদেশের জন্য বন্ধ হয়নি। গণমাধ্যমের খবর প্রকাশের পর আমরা দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি হলো, আগে কুয়েতে গৃহ খাতে কর্মী যেতে হলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগত। মাস ছয়েক আগে এই নিয়ম স্থগিত করা হয়। কিন্তু এখন আবার এই নিয়ম কার্যকর হলো।’

জনশক্তি রপ্তানি প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ১৯৭৬ সালে বাংলাদেশি শ্রমিকরা প্রথমবারের মতো কুয়েত যাওয়ার সুযোগ পান। ২০০৭ সাল পর্যন্ত মোট চার লাখ ৮০ হাজার বাংলাদেশি শ্রমিক চাকরি নিয়ে সেখানে যান। এরপর বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে কিছু ‘অনিয়মের’ অভিযোগ এনে ২০০৭ সালে অনেকটা কৌশলেই শ্রমিক নেয়া বন্ধ করে দেয় কুয়েত।

সরকারি পর্যায়ে দীর্ঘদিনের চেষ্টার পর ২০১৪ সালে কুয়েত আবারও বাংলাদেশ থেকে শ্রমিক নিতে রাজি হয়। ওই বছরই সে দেশের একটি কোম্পানি বাংলাদেশ দূতাবাসে ৫৯৩ জন শ্রমিকের চাহিদা পাঠায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ