বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন বিমানের নাকের ডগা দিয়ে উড়ে গেল রুশ যুদ্ধবিমান

 
আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানের নাকের ডগা দিয়ে উড়ে গেল রাশিয়ার যুদ্ধবিমান। দুই বিমানের মধ্যে ব্যবধান ছিল মাত্র ১০ ফুট।পেন্টাগনের দাবি, বুধবার রাশিয়ার এসইউ-২৭ যুদ্ধবিমানের এভাবে উড়ে যাওয়ার ঘটনা ‘বিপজ্জনক ও অপেশাদারি’ বিষয়।

russia1473301395

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিমানটি রাশিয়ার এলাকার দিকে ধাবিত হওয়ায় আন্তর্জাতিক আইন মেনে এসইউ-২৭ অগ্রসর হয়। বর্তমানে কৃষ্ণ সাগরে সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া।

মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পি-৮এ পোসেইডন বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত মহড়া দিচ্ছিল। এ সময় রাশিয়ার যুদ্ধবিমান অনিরাপদ প্রদক্ষিণ করে। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা অযথা উত্তেজনা বাড়ায় এবং এতে ভুল হয়, দুর্ঘটনাও হয়।

পেন্টাগনের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানের ১০ ফুটের কাছ দিয়ে উড়ে যাওয়ার আগে একইভাবে ৩০ ফুট কাছ দিয়ে একবার উড়ে যায় রুশ যুদ্ধবিমানটি।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, রাশিয়ার এলাকায় প্রবেশ করছিল দেখেই তাদের যুদ্ধবিমান পাঠানো হয়। নিশ্চিত হওয়ার জন্য রাশিয়ার যুদ্ধবিমান যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানের কাছাকাছি যায়, তখন সেগুলো দ্রুত ফিরে যায়। রাশিয়ার পাইলটরা কঠোরভাবে আন্তর্জাতিক আইন মেনে ফ্লাইট পরিচালনা করেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ