শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ উপজেলায় ভোট কাল, সহিংসতার আশঙ্কা

up elecডেস্ক রির্পোট : দেশের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে সোমবার ১২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার রাতেই শেষ হয়েছে এসব উপজেলার আনুষ্ঠানিক প্রচার কাজ। ১৪ উপজেলার তফসিল ঘোষণা করা হলেও আইনি জটিলতার কারণে পরবর্তী সময়ে পটুয়াখালীর রাঙ্গাবালী ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।

ওই ১২ উপজেলা হলো- রংপুরের সদর, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলী, টাঙ্গাইলের বাসাইল, গাজীপুর সদর, রাজবাড়ী কালুখালী, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও কুমিল্লা জেলার আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলায় নির্বাচন হচ্ছে।
এসব উপজেলায় ৬১ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে অর্ধেক প্রার্থীই বিদ্রোহী। এছাড়া ৬৯ জন ভাইস চেয়ারম্যান ও ৪৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যেও অধিকাংশ দলীয় হাইকমান্ডের বাইরে বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন।
এদিকে, আগের ধাপগুলোর মতোই শেষ ধাপে সহিংসতার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পর্যাপ্ত উপস্থিতি থাকলেও মানুষের মনে শঙ্কা কাটছে না। নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, আগের ধাপগুলো থেকে এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে। এ ধাপে যেকোনো অনিয়ম ও সহিংসতায় সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করবে বলেও জানিয়েছে ইসি।
এদিকে একই তারিখে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী।
প্রসঙ্গত, সারাদেশ ৪৮৭টি উপজেলার মধ্যে পাঁচ ধাপে এ পর্যন্ত মোট ৪৫৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপ, ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ১৫ মার্চ তৃতীয় ধাপ, ২৩ মার্চ চতুর্থ ধাপ এবং ৩০ মার্চ পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা