,

পরিসংখ্যানও বলছে মেসি ছাড়া গতি নেই আর্জেন্টিনার

Argস্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ছাড়া বিশ্বকাপেই যেতে পারবে না, বাছাইপর্বেই বাদ পড়বে আর্জেন্টিনা। কদিন আগে এমনই বলেছিলেন সিজার লুই মেনত্তি। আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া এই কোচের কথা যে কতটা সত্যি, আজ ভালোভাবে টের পেল আর্জেন্টিনা। শুধু আজ? বিশ্বকাপ বাছাইপর্বের আট ম্যাচেই বোঝা গেল, মেসি ছাড়া এই দল কতটা অচল।

বিশ্বকাপ বাছাইপর্বে মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছেন মেসি। এই তিন ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। পেয়েছে ৯ পয়েন্ট। আর মেসি খেলেননি এমন বাকি ৫ ম্যাচ থেকে কুড়িয়েছে মাত্র ৬ পয়েন্ট। এই পাঁচ ম্যাচের একটিতে আর্জেন্টিনা হেরেছে, একটি জিতেছে। বাকি তিনটি ড্র।
আজও আর্জেন্টিনা হারতে বসেছিল। বাছাইপর্বে সাত ম্যাচের ছয়টিতেই হারা ভেনেজুয়েলা প্রথম জয়টা দেখতেই পাচ্ছিল। ২–০ গোলে এগিয়ে যাওয়ার পরও ড্র।
শুধু আজকের ম্যাচ বলে নয়; চোটের কারণে এবারের বাছাইপর্বে যে ম্যাচেই মেসি ছিলেন না, ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। ইকুয়েডরের কাছে নিজেদের মাঠে ২–০ গোলে হেরেছে। প্যারাগুয়ের মাঠে গিয়ে গোলশূন্য ড্র করেছে। ব্রাজিলের বিপক্ষে নিজেদের মাটিতে ১–১ ড্র। কলম্বিয়ার বিপক্ষে ১–০ গোলের কষ্টার্জিত জয়। এবার ভেনেজুয়েলার সঙ্গে ২–২ ড্র। এই পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট হারিয়েছে তারা। এই সময় গোল হজম করেছে ৫টি, দিয়েছে ৪টি।
মেসি যদি সত্যিই অবসর নিয়ে নিতেন? মেনত্তির অনুমান সত্যি যে হতো না, নিশ্চয়তা আছে!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে