,

ব্রাহ্মণবাড়িয়া শীর্ষ সন্ত্রাসী লিংকন অস্ত্র ও গুলি সহ গ্রেফতার

IMG_7521আমিরজাদা চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া শহরের শীর্ষ সন্ত্রাসী ওবায়দুর রহমান লিংকন (৪০) কে একটি দেশীয় অস্ত্র ও গুলিসহ আজ বোধবার রাত্রে গ্রেফতার করা হয়েছে। সে ব্রাহ্মনবাড়িয়া শহরের পৈরতলা গ্রামের বাসিন্দা । তার পিতার নাম গোলাম হোসেন । শহরের বুলেট হত্যা মামলার অন্যতম আসামী সে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মঈনুর রহমান আমাদের কে জানান. এস আই সোহাগ রানা ,নাজমূল আলম , মেহেদী হাসান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত্রে আনুমানিক ৪ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া পৈরতলা গ্রামের বাগান বাড়ি থেকে ওবায়দুর রহমান লিংকন (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। তখন তার কাছ থেকে হলুদ স্কচটেপে মোড়ানো একটি দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড বন্দুকের র্কাতুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী লিংকনের বিরূদ্ধে খুন, ডাকাতি এবং অস্ত্র আইনে ৮ টি মামলা এবং আখাউড়া জি আর পি থানায় ১ টি মামলা রয়েছে । মামলা গুলি বিজ্ঞ আদালতে বিচারধীন আছে। উদ্ধারকৃত অস্ত্রসহ লিংকনকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। শহরের শান্তি শৃঙ্খলা পরিস্খিতি উন্নয়নে ও অপরাধ নিয়ন্ত্রনে আমাদের অভিযান অব্যহত থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে