বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

grafer-সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামী আহাম্মদ আলীকে (৩০) পুলিশ গতকাল বুধবার ভোরে গ্রেপ্তার করেছে। আহাম্মদ আলী উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের আহাদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ মে নিলুফা আক্তারের (১৯) সঙ্গে একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের আহাদ আলীর ছেলে আহাম্মদ আলীর বিয়ে হয়। নিলুফার পরিবারের লোকজনের অভিযোগ বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আহাম্মদ আলী নিলুফাকে নানাভাবে নির্যাতন করে আসছিল। গত ২১ আগস্ট যৌতুকের টাকার জন্য স্বামী ও তাঁর পরিবারের লোকজন নিলুফাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা গা ঢাকা দেয় পুরো পরিবার। ২২ আগস্ট নিলুফার বড় ভাই কাইয়ূম মিয়া বাদী হয়ে আহাম্মদ হোসেনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে সরাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোরে আহাম্মদ আলীকে শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহাম্মদ আলীকে আগামীকাল (আজ বৃহস্পতিবার) সকালে আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত