,

সরাইলকে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষনা ইউএনও’র

20160906_181825সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল উপজেলাকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাল্য বিবাহমুক্ত করার ঘোষনা দিয়েছেন নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। গত মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় প্রেসক্লাবে অবহিতকরণ ও মতবিনিময় সভায় তিনি এ ঘোষনা দেন। সভায় জেলা প্রশাসকের ঘোষনা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে সমগ্র জেলাকে বাল্যবিয়ে মুক্ত করার লক্ষ্যে সকলকে কাজ করার আহবান করা হয়। বিষয়টির গুরুত্ব সমাজের প্রত্যকটি ক্ষেত্রে পৌঁছে দিতে এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজপতি, এনজিও কর্মী, মসজিদের ইমাম ও গণমাধ্যম কর্মীসহ সকলকে এগিয়ে আসার আহবান করা হয়। সরাইল প্রেসক্লাবের সভাপতি মো.আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার, সরাইল প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক বদর উদ্দিন, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, অর্থ সম্পাদক মাহবুব খান, সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ, দপ্তর সম্পাদক আবদুল করিম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য যতিন্দ্রমোহন মোহন চৌধুরী, সামসুল আরেফিন, মোহাম্মদ মাসুদ. শেখ মো. ইব্রাহিম, মো. মুরাদ খান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে