বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোর দিকে ধাবিত হচ্ছে হারিকেন নিউটন

Newtonঅনলাইন ডেস্ক: মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় অবকাশ কেন্দ্র লস কাবোসের দিকে ধাবিত হচ্ছে হারিকেন নিউটন। ফলে এখানকার স্কুল ও বিমানবন্দর বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

হারিকেন নিউটন মঙ্গলবার বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে আঘাত হানতে পারে বলে সতর্কবাণী দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি)।

এনএইচসি জানায়, হারিকেন নিউটন গ্রিনিচ সময় রাত ১২টায় দক্ষিণ-পূর্বাঞ্চলের কাবো সান লুকাসের ১শ’ ৬০ মাইল দূরে অবস্থান করছিল এবং বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৮৫ মাইল।

বাজা ক্যালিফোর্নিয়া সার সরকার ১৬ হাজার মানুষের জন্য বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খুলেছে।

রাজ্যের পর্যটনমন্ত্রী জেনারো রুইজ হার্নান্দেজ বলেন, এ অঞ্চলে বিশেষত লস কাবোসে প্রায় ১৫ হাজার পর্যটক রয়েছেন। তিনি সোমবার রাতে সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছিলেন।

কর্তৃপক্ষ বাজা ও প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অন্যান্য এলাকায় ছোট নৌকা চলাচলের বন্দর বন্ধ করে দিয়েছে।

মেক্সিকো সরকার বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের পশ্চিম উপকূল এবং দক্ষিণ প্রান্তে অবস্থিত কাবো সান লুকাসে হারিকেন সতর্কতা জারি করেছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে লস কাবোসে হারিকেন ওদিলের আঘাতে ছয়জনের প্রাণহানি হয়েছিল। অনেক পর্যটক আটকা পড়েছিলেন এবং ১শ’ কোটি ডলারের ক্ষতি হয়েছিল।

মার্কিন আবহাওয়াবিদরা জানান, মঙ্গলবার ভোরের দিকে উপদ্বীপের দক্ষিণাঞ্চলে হারিকেন আঘাত হানতে পারে। এর প্রভাবে প্রশান্ত মহাসাগর তীরবর্তী বিভিন্ন রাজ্যে ১০ ইঞ্চি বৃষ্টিপাত হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ