,

শুভ জন্মদিন কাটার মাস্টার

Mustafizur+Rahman+স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বেশিদিন হয়নি। তবে এরই মধ্যে নিজের দ্যুতি ছড়িয়েছেন পুরো ক্রিকেট বিশ্বে। সবাই এখন তাকে ‘কাটার মাস্টার’ নামেই জানে। তিনি হলেন বাংলাদেশের বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। আজ ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) এ তরুণ পেস সেনসশনের ২১তম জন্মদিন।

১৯৯৫ সালের এই দিনটিতে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন মুস্তাফিজ। ক্রিকেটে নিজের অভিষেক দুই ম্যাচেই নিয়েছেন ১১টি উইকেট। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে তার এ কৃতিত্ব তিনি লাভ করেন।
অভিষেকের এক বছরের মধ্যেই সুযোগ পান বিদেশি লিগে খেলার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৬ সালের আসরে প্রথমবারের মতো সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে অংশগ্রহণ করেন।

আর এবারই দলটি প্রথমবারের মতো আইপিএলের শিরোপা ঘরে তুলেছে। এছাড়াও তিনি টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের শিরোপাও জয় করেছেন।

মুস্তাফিজ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টেও সাসেক্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। তবে এরপরই তিনি ইনজুরিতে পড়েন। ফলে যেতে হয়েছে অস্ত্রোপচারের মধ্য দিয়েও। এখন তার অস্ত্রোপচার পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে