বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র এক বছরের ব্যবধানে

photo-1473095968আন্তর্জাতিক ডেস্ক: দুটি ছবি। দুই সময়ের। উপলক্ষ একটিই। কিন্তু ছবি দেখলেই মনে হবে বদলে গেছে অনেক কিছু।

জি-২০ সম্মেলনে তোলা একটি ছবি। বিশ্বের ক্ষমতাধর ২০টি দেশের রাষ্ট্রনায়করা দাঁড়িয়ে আছেন। ঠিক এ রকম একটি ছবি বের করা হয়েছে ২০১৫ সালের সম্মেলনের। কলাকুশলীরা প্রায় সবাই একই। কিন্তু পাশাপাশি রাখলেই বোঝা যাচ্ছে কিছুটা পার্থক্য।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে জানানো হয়, চলতি বছরের ছবি ও এর আগের আয়োজনের ছবি পাশাপাশি রেখে দেখানো হচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। সম্পূর্ণ বিপরীত চিত্র। আর তাতেই মন্তব্যে ভরে যাচ্ছে।

এবার জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে চীনে। রাষ্ট্রনায়করা দাঁড়িয়ে আছেন। ছবিতে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দাঁড়িয়ে আছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান। কেবল দাঁড়ানো না কানে কানে কথা বলাবলি চলছে পুতিন আর এরদোয়ানের মধ্যে। আর অন্য প্রান্তে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। উঁকি মেরে দেখছেন রাশিয়া আর তুরস্কের কানাকানি।

২০১৫ সালের জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্কে। ওই বছরের ছবিতেও দেখা যায় রাষ্ট্রনায়করা দাঁড়িয়ে আছেন। সবার মাঝে দাঁড়িয়ে করমর্দন করছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অন্য এক প্রান্তে দাঁড়িয়ে তা দেখেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সামাজিক মাধ্যমে নানাজনে বলছেন, এই হচ্ছে বিশ্ব রাজনীতি। কখন কী যে পাল্টে যায়। এক ব্যক্তি তো লিখেই ফেলেছেন, ‘এরদোয়ানের সঙ্গে পুতিনের এ কানাকানিতে ওবামার হিংসা হচ্ছে।’

তবে ওই তিনজন ছাড়াও আরেকটি চরিত্র আছে আলোচনা করার মতো। তিনি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফ। ২০১৫ সালে তুরস্ক সম্মেলনে রাষ্ট্রনায়কদের সঙ্গে ছিলেন। এবারের ছবিতে তিনি নেই। কিছুদিন আগেই যে পদ হারিয়েছেন দিলমা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ