,

কাশ্মীরে গুলিতে এখন মরিচের গুঁড়ো

 
আন্তর্জাতিক ডেস্ক :কাশ্মীরে পেলেট গান দিয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুঁড়ছে একজন পুলিশ।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত-প্রশাসিত রাজ্য কাশ্মীরে নিরাপত্তা বাহিনী এখন থেকে যে গুলি ব্যবহার করবে তা মরিচের গুঁড়ো থেকে তৈরি এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে ভরা থাকবে।
সম্প্রতি কাশ্মীরের বিক্ষোভকারীদের ওপর বন্দুক থেকে পেলেট বা ছর্‌রা ব্যবহার করা নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক চলছে।
এই ছর্‌রার আঘাতে বহু মানুষের অঙ্গহানী ঘটছে।

 

_91031033_kashmir_pellet1
শ্রীনগরে এক সফরে গিয়ে মি. সিং বলেন, বিশেষজ্ঞদের একটি প্যানেল পেলেট গান ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।
এর বদলে তারা বন্দুকে যে গুলি ব্যবহারের কথা বলেছে, তাতে থাকছে পেলার্গনিক অ্যসিড ভ্যনিলিলামাইড বা ‘পাভা’ নামে এক ধরনের রাসায়নিক।
এধরনের এক হাজার গুলির প্রথম চালানটি ইতোমধ্যেই নিরাপত্তা বাহিনীর হাতে পৌঁছেছে বলে তিনি জানান।
আলাপ-আলোচনার মাধ্যমে কাশ্মীরের বিক্ষোভের মীমাংসার লক্ষ্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীএখন ঐ রাজ্য সফর করছেন।
তার সাথে রয়েছে একটি সর্বদলীয় প্রতিনিধিদল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে