,

সিরিয়া ইস্যুতে সমাধান ছাড়াই ওবামা-পুতিনের বৈঠক শেষ

 
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমাধান বা চুক্তি আলোচনা ছাড়াই বৈঠক শেষ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার চীনের হ্যাংঝুতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে আলোচনায় বসেছিলেন এই দুই বিশ্বনেতা।

Syria_011473076372

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সম্মেলনের ফাঁকে ৯০ মিনিট বৈঠক করেছেন ওবামা ও পুতিন। এই দুই নেতা বৈঠকে সিরিয়া সংকট নিয়ে উভয় দেশের কাজ করার ক্ষেত্রে পারস্পরিক দূরত্ব ঘোঁচানোর বিষয়ে আলোচনা করেছেন। এসময় ইউক্রেন ও রাশিয়ার সাইবার হামলার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে বলে ওই কর্মকর্তা জানান।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কমকর্তারা জানিয়েছেন, পরিকল্পিত সময়ের চেয়েও অনেক দীর্ঘ সময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাদের এ বৈঠকের অনেকাংশজুড়েই ছিল সিরিয়া প্রসঙ্গ।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে বিরোধটি কৌশলগত। আরেক কর্মকর্তা জানিয়েছেন, বিরোধটি এমন পর্যায়ে পৌঁছেছে যে ওবামা ও পুতিন এ বিষয়ে নিজেরা কোনোভাবে মধ্যস্থতা কিংবা আপোষ করবেন না।

এর আগে সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ার যুদ্ধবিরতি ইস্যুতে বৈঠক করেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই জোরদারে দুই দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি ও বেসামরিক নাগরিকদের মৃত্যু ঠেকাতে পরিকল্পনার বিষয়ে কাজ করতে তারা আলোচনা করেন। তারা তারা আলোচনায় পারস্পরিক মতপার্থক্যগুলো দূর করতে কোনো সমাধানে পৌঁছতে পারেননি এবং সাময়িকভাবে আলোচনা বন্ধ রাখা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে