বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাংকিংয়ে ছয়ে ওঠার হাতছানি মাশরাফি-সাকিবদের

Shakib Al Hasanস্পোর্টস ডেস্ক : গত বছর ওয়ানডে ক্রিকেটে টাইগারদের সাফল্য ঈর্ষণীয়। বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠা, ঘরে মাঠে জিম্বাবুয়ে, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে টানা চারটি সিরিজ জয়। এর মধ্যে আবার প্রথম দু`দলকে হোয়াইটওয়াশের লজ্জা দেওয়া তো ছিল। যার স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে সাতে উঠে আসা। এবার মাশরাফিদের সামনে রয়েছে ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয়ে ওঠার হাতছানি। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেও সেটা সহজ সমীকরণ।

অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলে এবং এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ যে কোনো ব্যবধানে জিতলেই প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে আসবে বাংলাদেশ।

সেক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়েও অবস্থান সংহত হবে বাংলাদেশের। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর স্বাগতিক ইংল্যান্ড ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অন্য সাত দল সরাসরি যোগ্যতা অর্জন করবে ২০১৯ বিশ্বকাপে খেলার।

বতর্মান ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের সাতে থাকা বাংলাদেশ গত নভেম্বরের পর থেকে আর ওয়ানডে খেলার সুযোগ পায়নি। এদিকে, সম্প্রতি ছয়ে থাকা শ্রীলঙ্কা দেশের মাটিতে সিরিজ হেরে ১ পয়েন্ট হারিয়েছে। ফলে লঙ্কানদের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখন ৩ পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ