হঠাৎ অবসরের ঘোষণা মামুনুলের

120155mamunulস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম হঠাৎ করেই অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বাফুটে কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। অবসরে যাওয়ার জন্য লিখিতভাবে পদত্যাগপত্রও দাখিল করেছেন মামুনুল।

আগামীকাল ভূটানের বিপক্ষে এশিয়া কাপের প্লে অফ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আজ দুপুরে দল ঘোষণা হওয়ার কথা। তাহলে এমন একটা পরিস্থিতিতে অবসরে যাওয়ার কারণ কী? জানা গেছে, ইনজুরির কারণে দলে নেওয়া হচ্ছেনা মামুনুলকে। আর এটা জানতে পের হতাশা আর অভিমান থেকেই দল ঘোষণার পরপরই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।

সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “হঠাৎ করে মনে হচ্ছে জাতীয় দলে আমার আর কোনো প্রয়োজন নেই। ভুটানের বিপক্ষে স্কোয়াডে কোচ আমাকে রাখছেন না। আমাকে তাঁর প্রয়োজন নেই, সেটা জানিয়ে দিলেই পারতেন। এত দিন ধরে খেলছি, আমার সঙ্গে আলাপ করেই আমাকে বাদ দেওয়া যেত। পুরো ব্যাপারটাতেই আমি অপমানিত বোধ করেছি।”

এ ব্যপারে বাফুফে সংশ্লিষ্ট কারও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ