,

‘ফাঁকা বুলি’ না আওড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান চীনের প্রেসিডেন্টের

 
আন্তর্জাতিক ডেস্ক :চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্ব অর্থনীতির ঝুঁকি এবং চ্যালেঞ্জ তুলে ধরেন।জি-টুয়েন্টি সম্মেলনে বিশ্ব নেতাদের ‘ফাঁকা বুলি’ না আওড়াতে আহ্বান জানিয়েছেন স্বাগতিক দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অর্থবহ আলোচনার মাধ্যমে সংকট সমাধানে গুরুত্ব দিয়েছেন তিনি।
অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ২০টি দেশের সংগঠন জি-২০ সম্মেলন শুরু হয়েছে রোববার। এবারই প্রথমবারের মতো চীনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।দুই দিনব্যাপী এ সম্মেলনে উদ্বোধনী বক্তৃতায় চীনের প্রেসিডেন্ট বলেন, বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি অর্থায়ন, বাণিজ্য ও বিনিয়োগ।

_91025485_china_president_91020498_xigetty
তাই বিশ্ব নেতাদের ‘ফাঁকা বুলি’ না আওড়ে অর্থবহ আলোচনার আহ্বান জানান তিনি।
এবারের সম্মেলনের আলোচ্য-সূচির মধ্যে বৈশ্বিক ইস্পাত সংকট, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট এবং অ্যাপলের মতো বহুজাতিক কোম্পানির কর নীতি রয়েছে।
মিস্টার জিনপিং মনে করেন, বৈশ্বিক অর্থনীতি আবার ঘুরে দাঁড়ালেও অর্থনীতি ও বাণিজ্য নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। জি টুয়েন্টি সম্মেলনে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলো একত্রিত হয় এবং একে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা ব্যাপক।
বারাক ওবামার জন্য সর্বশেষ জি-২০ সম্মেলন এটি। আর প্রথম আন্তর্জাতিক সম্মেলন ব্রিটেনের টেরিজা মের।
এই সামিটেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কোনও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন তেরিজা মে। এ ছাড়া বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে এই সম্মেলনে যোগ দিয়ে চীনে শেষ রাষ্ট্রীয় সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে