,

হজ্বের আনুষ্ঠানিকতা শুরু ৯ সেপ্টেম্বর

 
আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবে মুসলমানদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। পাঁচদিন ব্যাপী বিশ্বের সবচেয়ে বৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠান শেষ হবে ১৪ সেপ্টেম্বর। এই আয়োজনের জন্য সৌদি আরব সরকার ব্যাপক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রীয়ভাবে হজ্বের মূল স্থল মিনা, মোজদালিফা আর আরাফাতের ময়দান এখন হজ্ব কার্যের জন্য পুরোদমে প্রস্তুত।

hajjj_49684

ইতিমধ্যে সেই সব স্থানে নিরাপত্তামূলক ব্যাবস্থা জোরদার করা হয়েছে। সারা দেশ থেকে নিরাপত্তা কর্মীদেরকে মিনা প্রান্তরে সমাবেত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকার নিয়ন্ত্রণ ভার গ্রহণ করেছে। নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেই সাথে হজ্বের সব প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে।
হজ্বের আনুষ্ঠানিকতা শুরু ৯ সেপ্টেম্বর
বিশেষ করে আরাফাত, মিনা ও মোজদালিফার সব মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে হাজীদের নামাজ আদায় করার জন্য। সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বয়েজ স্কাউট, রেডক্রিসেন্টসহ সব প্রতিষ্ঠানের কর্মীরা ইতিমধ্যে নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়েছেন। যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, তার জন্য সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি নিরলসভাবে কাজ করে চলেছে।

হাজীদের জন্য তাবু নগরী মিনা এখন পুরোদমে প্রস্তুত হয়ে আছে। যেখানে ৯ সেপ্টেম্বর থেকে হাজীরা পবিত্র হজ্বের জন্য অবস্থান করা শুরু করবেন এবং আরাফাত ও মোজদালিফা হয়ে আবার মিনায় অবস্থান করে ১৪ সেপ্টেম্বর হজ্বের আনুষ্ঠানিকতা শেষ করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে