,

কন্যা সন্তানের বাবা হলেন আশরাফুল

Ashraful-Archiস্পোর্টস ডেস্ক: নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেটে ফিরেছেন আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে এ মাসেই মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। রোববারই এনসিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ওই সুখবরের কয়েক ঘণ্টা পর আরেকটি সুসংবাদ পেলেন টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।

রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসাপাতালে তার স্ত্রী আনিকা তাসনিম অর্চির কোলজুড়ে এক ফুটফুটে কন্যা সন্তান এসেছে। মা ও মেয়ে দু`জনেই সুস্থ আছেন।

মোহাম্মদ আশরাফুল নিজেই এ তথ্য নিশ্চিত করে মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রোববার বিকেল তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় আশরাফুলের সন্তানসম্ভবা স্ত্রী অর্চিকে। স্কয়ার হাসপাতালের গাইনোকোলজিস্ট নারগিস ফাতেমার তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন আশরাফুলের সহধর্মিনী। সার্বক্ষণিক স্ত্রীর পাশেই রয়েছেন আশরাফুল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে