বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের ধারাবাহিকতা ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ : ওয়ালশ

acস্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেও বাংলাদেশের খেলা নিয়ে বিশ্ব ক্রিকেটে অনেক সমালোচনা হতো। কিন্তু নিউজ্যিলান্ড-অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপের পর থেকে টাইগারদের পারফরম্যান্স সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

এরপর ঘরের মাঠে টানা সিরিজ জয়। তাও আবার বিশ্বের অন্যতম ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এরপর এশিয়া কাপেও ফাইনাল খেলে বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা জেতা হয়নি টাইগারদের।

তবে বিশ্বক্রিকেটে নিজেদেরকে নতুনভাবে চিনিয়েছে তারা। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন ফরম্যাটেই অসাধারণ খেলেছে টাইগাররা।

তাই তো তাদের ধারাবাকিতা ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন টাইগারদের নতুন বোলিং কোচ ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ।

শনিবার রাতে ঢাকায় এসে গণমাধ্যমের মুখোমখি না হলেও রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সাবেক এ সফল বোলারের কোচিং করানোর অভিজ্ঞতা মোটেও নেই। কিন্তু চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশের বোলিং কোচ হয়েছেন তিনি। এমনটাই জানালেন ওয়ালশ।

তিনি বলেন, চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশে এসেছি। সেই চ্যালেঞ্জটাকে জয় করতে চাই।

ওয়ালশ বলেন, বাংলাদেশের মানুষ খুবই ক্রিকেট পাগল। এখানকার মানুষ বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ টিমে বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। এসব ক্রিকেটারদের নিয়ে কাজ করার জন্যই চ্যালেঞ্জটা নিলাম।

ভিন্ন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতেও সমস্যা হবে না বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত