নাসিরনগরের হারুন হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) : ঢাকা মোহাম্মদপুরে গ্যারেজ মালিক কতৃক কর্মচারী কিশোর হারুনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে অমানবিক ও পাশবিক অত্যাচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ঢাকাস্হ নাসির নগর উপজেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সাদ্দাম হোসেন রিয়াদের সভাপতিত্বে মো: ফয়েজ উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটর সহ সম্পাদক এম এ করিম, এডভোকেট আব্বাস উদ্দিন,এড বাবর ,সাংবাদিক সোহরাব শান্তু, আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান ফারুক, এস এম জাহাঙ্গীর, জাহাঙ্গীর মোল্লা, মূখলেস ভূইয়া ,কবি আল ইমরান, সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান ,শাহেদ আলম,সফিকুল ইসলাম ইউনুস, আলী আজম মোল্লা,মো: তোফায়েল চৌধুরী, মোঃ আজহার,সংগঠনের সহ-সভাপতি মো: উজ্জল সরকার ও খাইরুল,বাইজিদ যুগ্ম-সম্পাদক আজহার চৌধুরী প্রমূখ। এসময় ইসতিয়াক, নোমান, শরিফ, রনি, মামুন, তোফায়েল, লিকুসহ ঢাকায় বসবাসরত নাসিরনগরের মানুষ মানববন্ধন ও প্রতিবাদে অংশগ্রহন করেন।উল্লেখ্য হারুন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে ৫ নং বেড়ে মুমূর্ষ অবস্হায় চিকিৎসাধীন রয়েছেন। শিশু হারুন (১১) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের দরিদ্র কৃষক আবেদ আলীর পুত্র।












