,

ওবামার নামে মাছের নাম

 

আন্তর্জাতিক ডেস্ক :নতুন আবিষ্কৃত একটি মাছের নাম রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নামে। প্রশান্ত মহাসাগরের ৩০০ ফিট গভীরের বাসিন্দা এই মাছটি গোল্ডফিশের এক ধরনের প্রজাতি।বিজ্ঞানীরা প্রেসিডেন্ট বারাক ওবামার সম্মানে মাছটির নামকরণ করেছেন। এই মাছ আবিষ্কৃত হয় এ বছর জুনে। কুর অ্যাটল নামের একটি অঞ্চলে পাওয়া যায় এই মাছটি। কুর অ্যাটল একটি আংটির আকৃতির প্রবাল দিয়ে তৈরি দ্বীপপুঞ্জ।

111412-politics-barack-obama-press-conference1

হাওয়াই এর বিশপ মিউজিয়ামের গবেষক ও সমুদ্র জীববিজ্ঞানী রিচারড পাইল প্রথম এই মাছটির সন্ধান পান।
কুর অ্যাটল অঞ্চলটি পাপাহানুমকুয়াকিয়া মেরিন ন্যাশনাল মনুমেন্টের অংশ।

পাপাহানুমকুয়াকিয়া মেরিন ন্যাশনাল মনুমেন্ট ১৫ লক্ষ ১০ হাজার বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল নিয়ে গঠিত।এটিই বিশ্বের সবচেয়ে বড় সংরক্ষিত সমুদ্র অঞ্চল। এই এলাকায় বাস করে নানা প্রকার সমুদ্রজীবী পাখি, কচ্ছপ, সিলসহ নানা প্রকার জীবজন্তু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে