বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে সংঘর্ষে আহত-২০  

attackসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : পূর্ব শত্রুতা ও জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সরাইলে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত দেওয়ান উদ্দিন (৫০) কে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল দুপুরে সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের গড়েরপাড় ও উত্তর পাড়ার বাসিন্ধাদের মধ্যে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর পাড়ের মালু মুন্সি (৬০) ও গড়ের পাড়ের দেওয়ান উদ্দিনের (৫০) মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মামলা মোকদ্দমাও হয়েছে। অতিসম্প্রতি মালু মুন্সিকে দেওয়ান উদ্দিন হুমকি দিচ্ছে উল্লেখ করে থানায় অভিযোগ দেন। সরাইল থানার উপ-পরিদর্শক মোঃ মজিবুর রহমান গতকাল সকালে ওই এলাকা ঘুরে বিষয়টি তদন্ত করে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১২টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয় নিরপেক্ষ লোকদের হস্তক্ষেপে দুপুর ১টায় পরিস্থিতি শান্ত হয়। ঘন্টাব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়। গুরুতর আহত দেওয়ান উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। আর মালু মুন্সিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরাইল হাসপাতালে চিকিৎসা নেয়া আহতরা হলো- বাবুল মিয়া (৫০), রুবেল (২২), ফুল মিয়া (৫৫) ও খোকন (২২)। বাকী আহতরা পুলিশি গ্রেপ্তারের ভয়ে চিকিৎসা নিয়ে দ্রুত চলে গেছে। অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা বলেন, এটা পূর্ব বিরোধের জের। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত