ইউএস ওপেনের শেষ ষোলোতে অ্যান্ডি মারে

26791-boroস্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনের ফেভারিট অ্যান্ডি মারে চলছেন দাপটের সাথেই। চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন মারে। এদিন স্তান ওয়ারিঙ্কাও উঠে গেছেন শেষ ষোলোতে। নারী বিভাগে দুই বোন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামসও চলে গেছেন চতুর্থ রাউন্ডে। সেমিফাইনালে এই দুই মার্কিন বোনের দেখা হতে পারে।

নিউ ইয়র্কে ইতালিয়ান পাওলো লরেঞ্জি তেমন কোনো বাধা হতে পারেননি বৃটন মারের সামনে। তবে ওয়ারিঙ্কাকে ৫ সেটের থ্রিলার খেলতে হয়েছে ড্যানিয়েল ইভান্সের বিপক্ষে। হুয়ান মার্তিন দেল পোত্রো, কেই নিশিকোর, দমিনিক থিয়েমও জিতেছেন।

ফ্ল্যাশিং মিডোতে ইতালিয়ান লোরেঞ্জিকে ৭-৬, ৫-৭, ৬-২ ও ৬-৩ সেটে হারান মারে। যদি দ্বিতীয় সেটটি তিনি হেরে বসেছিলেন। তবে পরের দুই সেট ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করেন তিনি।

৩৬ বছরের ভেনাস বেশ সাবলীল ভাবে এগিয়ে যাচ্ছেন। জার্মানির ২৯তম বাছাই লরা সিগমন্ডকে তৃতীয় রাউন্ডে হারিয়েছেন এই তারকা। ষষ্ঠ বাছাই ভেনাস আর্থার অ্যাশ স্টেডিয়ামে জিতেছেন ৬-১, ৬-২ এ। নারী বিভাগে সবচেয়ে বর্ষীয়ান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভেনাস।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ