বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে আসছেন মরগান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরের ব্যাপারে ইংলিশ ক্রিকেট বোর্ড আগেই সবুজ সংকেত দিলেও এত দিন কোন সিদ্ধান্ত জানানি ইংলিশদের ওয়ানডে দলের অধিনায়ক মরগান। এবার নিরাপত্তা ইস্যুর বিস্তারিত তথ্য পেয়ে অবশেষে বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক মনোভাবই প্রকাশ করেছেন ইংলিশ এই অধিনায়ক।

Eoin-Morgan20160904090507

বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন, `আমি কয়েকদিনের মধ্যেই ব্যাপারটি চূড়ান্ত করবো। তবে যতটা পারি ভাববার জন্য সময় নেবো। তাছাড়া আমার মনে হয়, সন্ত্রাসী হামলার (গুলশান হামলা) দুই মাসের মধ্যে যখন আপনি যথেষ্ট তথ্য পাচ্ছেন, তখন সবকিছু বিবেচনা করে সেখানে (বাংলাদেশে) গিয়ে ক্রিকেটে মনোযোগ দেওয়ার বিষয়টি নিজের মধ্যে স্থির করা উচিত।`

এদিকে বাংলাদেশ সফরের ব্যাপারে প্রথম ইতিবাচক মনোভাব দেখান ইংল্যান্ড টেস্ট অধিনায়ক কুক। এরপর একে একে ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো, মঈন আলীও বাংলাদেশ সফরে আসার সম্মতি জানিয়েছেন।

উল্লেখ্য, সেপ্টেম্বরের ৩০ তারিখে বাংলাদেশে সফর করতে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। খেলবে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্টের সিরিজ। গত জুলাইয়ে গুলশানের হল আর্টিজানে জঙ্গী হামলায় ১৭জন বিদেশি নিহত হওয়ার পর ইংলিশদের সফর ঝুঁকির মুখে পড়ে। পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা দেখতে বাংলাদেশে পরিদর্শন করেন তিন সদস্যের ইংলিশ নিরাপত্তা পরিদর্শক দল।

ইংল্যান্ডে ফিরে ইসিবিকে তারা যে প্রতিবেদন জমা দেয়, সেটার উপর নির্ভর করেই বাংলাদেশ সফরের ব্যাপারে অটল থাকে দেশটি। এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলে সঠিক সময়েই বাংলাদেশে আসবে তাদের দল।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত