,

‘স্কোয়াডে থাকলে অবশ্যই বাংলাদেশ সফরে যাব’

 
স্পোর্টস ডেস্ক :জুলাইয়ে গুলশানে সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা জেগেছিল। এরপর নিরাপত্তা বিশ্লেষণ করে বাংলাদেশে আসতে রাজি হয়েছে ইসিবি। এটা টাইগারদের জন্য বড় সুসংবাদ। যদিও ইয়ান মরগান, প্লাঙ্কেটরা এই সফরে আসা নিয়ে দোটানায় রয়েছেন। কিন্তু তাদের পথে হাঁটেননি মঈন আলী। ইংলিশ তারকা এই অলরাউন্ডার জানালেন, দলে নির্বাচিত হলে অবশ্যই বাংলাদেশ সফরে আসবেন তিনি।

ali-bg20160904020345

গোটা বিশ্বই এখন নিরাপদ নয়। সুতরাং বাংলাদেশকে আলাদাভাবে ঝুঁকিপূর্ণ মনে করার মানে দেখছেন না মঈন। তাই বাংলাদেশে আসা নিয়ে তিনি বলেন, ‘দলে নির্বাচিত হলে আমি অবশ্যই (বাংলাদেশে) যাবো। সবকিছু যেভাবে চলছে তাতে আমি খুব খুশি। আমি বাংলাদেশে পাঁচ বা ছয়বার খেলেছি। আমার মনে হয়, বিশ্বের কোথাও এখন কেউ নিরাপদ নন। যে কেউই যে কোনো সময় আক্রান্ত হতে পারেন।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেকে আলাদাভাবে চিন্তা করছে। তাদের নিজস্ব অভিমত আছে। একটা দল হিসেবে অন্যদের মতামতও বিবেচনায় নিতে হবে। তবে এটা ব্যক্তি বিশেষের ওপর নির্ভর করে। কারো ওপরে জোর দেয়া হচ্ছে না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে