সমরখন্দে সমাহিত হবেন উজবেক প্রেসিডেন্ট কারিমভ

 

আন্তর্জাতিক ডেস্ক : উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমভ শুক্রবার মারা গেছেন। দীর্ঘ ২৭ বছর তিনি মধ্য এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ উজবেকিস্তানের শাসক ছিলেন।কারিমভের মৃত্যুর পর প্রেসিডেন্ট পদে কে বসতে যাচ্ছেন, তা এখনো নিশ্চিত হয়নি। কারিমভের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ আছে।

Ujbek_President1472871842
গত সপ্তাহে স্ট্রোকে আক্রান্ত হন সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলের এ উজবেক নেতা। শুক্রবার ৭৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার পর তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ শনিবার নিজ শহর সমরখন্দে সমাহিত করা হবে ইসলাম কারিমভকে। জানাজা ও দাফন কাজের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শাভকাত মিরজিওয়েভ। কেউ কেউ বলছেন, তিনিই হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট।

কারিমভের মৃত্যু সম্পর্কে তার ছোট মেয়ে লোলা কারিমভা-তিলিয়াভো ইনস্ট্রাগ্রামে বলেন, ‘তিনি মারা গেছেন। আল্লাহ তার সহায় হোন।’

কারিমভ বলে যাননি, তার মৃত্যুর পর কে প্রেসিডেন্ট হবেন। রুদ্ধদ্বার বৈঠকে বিষয়টি নিষ্পত্তি করবেন রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং তার পরিবারের সদস্যরা। এ নির্দেশনা দিয়ে গেছেন কারিমভ।

কারিমভ কট্টর কর্তৃত্ববাদী শাসক ছিলেন। তার মৃত্যুর পর সমঝোতার মাধ্যমে দেশের প্রেসিডেন্ট মনোনীত বা নির্বাচিত না করতে পারলে অশান্তি দেখা দিতে পারে। উজবেকিস্তানের প্রতিবেশী দেশ আফিগানিস্তান। নেতা নির্বাচন নিয়ে কোনো বিশৃঙ্খলা হলে এর সুযোগ নিতে পারে ধর্মীয় উগ্রবাদী বা জঙ্গিরা।

উজবেকিস্তান মধ্য এশিয়ার ধনী দেশ। বিশ্বের অন্যতম তুলা রপ্তানিকারক দেশ এটি। তা ছাড়া সোনা ও প্রাকৃতিক গ্যাসের মজুতও কম নয়।

উজবেকিস্তানের হাজার হাজার নাগরিক রাশিয়াপ্রবাসী। ফলে তাদের মধ্যে সুসম্পর্ক আছে। অন্যদিকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আধিপত্য রয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে এখনো তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা। শান্তিপূর্ণভাবে নতুন উজবেক নেতা নির্বাচিত না হলে, বিষয়গুলো দেশটির আর্থসামাজিক ও রাজনৈতিক অঙ্গনে প্রভাব ফেলতে পারে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক