‘আমি মরে গিয়েছিলাম, আবার বেঁচে উঠেছি’
আন্তর্জাতিক ডেস্ক : আবার এক নতুন কৌতুক করে সবার নজর কাড়লেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। তার স্বাস্থ্য সম্পর্কে মানুষের নানা প্রশ্ন ও গুঞ্জনের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।মুগাবের বয়স এখন ৯২ বছর। তার বয়সি কোনো প্রেসিডেন্ট পৃথিবীতে দ্বিতীয়জন আর নেই। প্রায়ই তিনি অসুস্থ হয়ে পড়েন।

শনিবার মুগাবে হারারে বিমানবন্দরে অবতরণ করেন। তাকে খুব উৎফুল্ল দেখাচ্ছি। মনে হচ্ছিল, তার বিজয়ীর বেশে দেশে প্রত্যাবর্তন করেছেন।
মুগাবেকে বহনকারী বিমানের ফ্লাইট ডেটা থেকে মনে হয়, তিনি পূর্ব এশিয়ার কোনো দেশ থেকে এসেছেন। কিন্তু তা নয়, তিনি এসেছেন না কি দুবাই থেকে। মুগাবে জানিয়েছেন, পারিবারিক কাজে তিনি সেখানে গিয়েছিলেন।
মে মাসে মুগাবের স্ত্রীর গ্রেস মুগাবে বলেছিলেন, কবর থেকেও তিনি (মুগাবে) শাসন করবেন। এ নিয়ে বিশ্বজুড়ে দারুণ সাড়া পড়েছিল। মুগাবে ও তার স্ত্রী এ ধরনের কৌতুক করে সংবাদে উঠে আসেন।
ফ্লাইট ডেটা এবং যেসব কথা লোকমুখে শোনা যাচ্ছে, তা থেকে ধারণা করা যায়, তিনি খুবই অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য দুবাইয়ে গিয়েছিলেন অথবা এ ধরনের কিছু।
এদিকে মুগাবের অসুস্থতা এবং দেশে না থাকার সময়ে দি সাউদার্ন ডেইলির ওয়েবসাইটে বলা হয়, ‘মুগাবে স্ট্রক করে ভুগছেন এবং এখন থেকে এমনানগাগওয়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট।
শনিবার হারারে বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, পারিবারিক কাজে আমি দুবাই গিয়েছিলাম। এরপর তিনি বলেন, হ্যাঁ, আমি মরে গিয়েছিলাম, এটি সত্যি। এখন আমার পুনরুত্থান হয়েছে, যা সব সময়ই আমার ক্ষেত্রে হয়। আমি দেখে ফিরে এসেছি, ফলে আমি জীবিত।











