বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার শিশুকন্যার লাশ নিয়ে ৬ কিমি. হাঁটলেন বাবা-মা

 
আন্তর্জাতিক ডেস্ক :অ্যাম্বুলেন্স মেয়ের লাশ নিতে অস্বীকার করায় এবার শিশুকন্যার লাশ কোলে নিয়ে প্রায় ছয় কিলোমিটার পথ হাঁটলেন ভারতের উড়িষ্যার এক শোকার্ত বাবা-মা। কয়েকদিন আগেই ভারতের উড়িষ্যার কালাহান্ডির দানা মাঝির কাহিনী সারা দেশকে লজ্জিত করেছিল।

udidaa_49496

হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দিতে অস্বীকার করায় দরিদ্র দানা মাঝি নিজের স্ত্রীর লাশ কাঁধে তুলে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সেই ঘটনার সাক্ষী হয়েছিল গোটা ভারত। সেই ঘটনার রেশ কাটতে কাটতে না কাটতেই আরো এক অমানবিক ঘটনা ঘটলো সেই উড়িষ্যাতেই।

শারীরিক অসুস্থতার দুইদিন দিন আগে মালকানগিরি মিথালি হাসপাতালে ভর্তি করানো হয় বর্ষা খেমেডুকে (৭)। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার দুপুরের দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল মালকানগিরি জেলা হাসপাতালে। কিন্তু পথেই অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত্যু হয় শিশুটির।

এ কথা জানার পরই চালক বর্ষার লাশ নিয়ে অ্যাম্বুলেন্স থেকে নেমে যেতে বলে বর্ষার বাবা-মাকে। উপায় না দেখে মেয়ের লাশ কোলে করেই হাঁটতে থাকেন বর্ষার বাবা-মা। চোখের সামনে সেই দৃশ্য দেখার পর স্থানীয় বাসিন্দারা যোগাযোগ করেন স্থানীয় ব্লক ডেভলপমেন্ট অফিসার (বিডিও) ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে।

বর্ষার বাবা দীনবন্ধু খেমেডু বলেন, বর্ষার মৃত্যু হয়েছে জানতে পেরেই চালক আমাদের গাড়ি থেকে নেমে যেতে বলেন।

বিষয়টি জানাজানি হতেই মালকানগিরি জেলা কালেক্টর কে. সুদর্শন চক্রবর্তী জেলার মুখ্য জেলা স্বাস্থ্য কর্মকর্তা (সিডিএমও) উদয় শঙ্করকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সিডিএমও এই ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক ছাড়াও অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা এক ফার্মাসিস্ট ও অ্যাটেন্ডেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

জেলা কালেক্টর জানান এই ঘটনা সম্পূর্ণ বেআইনি এবং এটা চালকের অপরাধমূলক গাফিলতি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ