প্রেসিডেন্ট হিসেবে শেষ সফরে ওবামা

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ রাষ্ট্রীয় সফরে আজ শনিবার চীন পৌঁছেছেন বারাক ওবামা। দেশটির পূর্বাঞ্চলের হাংচৌতে জি-২০ সম্মেলনে অংশ নেবেন তিনি। সেখান থেকে তিনি আসিয়ান সম্মেলনে যোগ দিতে লাওস যাবেন।

obama_49471

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি ফ্লাইটে শনিবার দুপুরে ওবামা চীনে পৌঁছান। জি-২০ সম্মেলনের পাশাপাশি সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক এক বৈঠকে অংশ নেবেন।

এ বিষয়ে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বেন রোডস বলেন, দ্বিপাক্ষিক এ বৈঠকে ওবামা চীনা প্রেসিডেন্টের সাথে মানবাধিকার, দক্ষিণ চীন সাগরে উত্তেজনা, সাইবার ইস্যু নিয়ে আলোচনা করবেন।

আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন। এরপর আগামী বছরের শুরুতেই হোয়ইট হাউস ছাড়বেন ওবামা। তিনি টানা দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক