,

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

B Baria Map Mainব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের ভাদুঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ভাদুঘর বাসস্ট্যান্ডের পূর্ব পাশের রেললাইনে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে